
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ)বি-৮০ এর উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কারখানা প্রাঙ্গনে সিবিএ বি-৮০ কার্যালয়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত ডা.ওয়াহিদুর রহমান। সিবিএ বি-৮০ এর কোষাধ্যক্ষ আব্দুল কাদেরের সঞ্চালনায় ও সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন( সিবিএ) বি-৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন,ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান( প্রশাসন) রাজিব কুমার পাল, প্রকৌশলী( বিদ্যুৎ) রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী( যান্ত্রিক) কাজী ফয়সাল , ইউসুফ আলী ,( সিবিএ)বি-৮০ সিনিয়র সহ-সভাপতি জাবেদ কাওসার, অস্থায়ী শ্রমিক ইকবাল হোসেন এসময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আনোয়ার হোসেন, জাহিদ হাসান সুহেল,সারওয়ার খান বুলবুল,আশরাফ হোসেন সেলিম, কামরুজ্জামান কামাল, ইন্তাজ আলী, জাহাঙ্গীর আলম, সুলেমান খান সুমন, সুমন মিয়া প্রমূখ।সমাবেশের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা সাদিক আহমদ। র্যালিটি কারখানার টাইম অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে সিবিএ বি-৮০ এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমিক দের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করতে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে (সিবিএ) সাধারণ সম্পাদক শফি উদ্দিন বলেন নির্যাতিত নিপিড়িত শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু সরকার কিছুতেই কর্নপাত করছেনা।বৈষম্য হীন আগামীর বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। কারখানাটিতে এখনও আওয়ামী ফ্যাসিবাদরা ঘাপটি মেরে বসে আছে। এরা দুর্নীতি আর অনিয়ম করে কারখানা চালু করতে দিচ্ছে না। এখানে সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply