1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে মসজিদের হিসাব নিয়ে র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষ নি'হ'ত ১ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রবাসের মাটিতে সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ছাতকে ৮০ শতাংশ টিউবওয়েলে পানি নেই পানির জন্য গ্রামাঞ্চলে হাহাকার, জনজীবন বিপর্যস্ত ছাতক-এ অবৈধভাবে ১৫০ গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ছাতকে মসজিদের হিসাব নিয়ে র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষ নি’হ’ত ১ সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর মেধাবী ছাত্র সৃজন বর্মন স্নেহ ৩ বার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছাতক-এর জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা আদায় ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন সংরক্ষিত নারী আসনে আলোচনায় কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান

ছাতকে মসজিদের হিসাব নিয়ে র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষ নি’হ’ত ১

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার দেখা
১৫৩

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরান নোয়াকুট গ্রামের জামে মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ সকাল ১১টার দিকে মসজিদের হিসাব নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন সোনু মিয়ার ছেলে ফজল মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে এখন শোকের মাতম চলছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • সোমবার (সকাল ১০:২৫)
  • ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD