1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রবাসের মাটিতে সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ছাতকে ৮০ শতাংশ টিউবওয়েলে পানি নেই পানির জন্য গ্রামাঞ্চলে হাহাকার, জনজীবন বিপর্যস্ত ছাতক-এ অবৈধভাবে ১৫০ গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ছাতকে মসজিদের হিসাব নিয়ে র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষ নি’হ’ত ১ সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর মেধাবী ছাত্র সৃজন বর্মন স্নেহ ৩ বার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছাতক-এর জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা আদায় ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন সংরক্ষিত নারী আসনে আলোচনায় কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান

সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার দেখা
৯৯

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে তাদের নিজ নিজ অবস্থান থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২৩, তারিখ ২৪/০২/২০২৬ খ্রিস্টাব্দ, দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৫৪/১১৪/৫০৬(২) ধারায় দায়েরকৃত মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মামলাটি মারামারি, গুরুতর জখম, প্রাণনাশের চেষ্টা, শ্লীলতাহানি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ সংশ্লিষ্ট।
গ্রেফতারকৃতরা হলেন— ফিরোজ মিয়া (৪৮), ইউনুস মিয়া (৩৮) এবং ইয়াছিন আহমদ (২০)। ফিরোজ মিয়া ও ইউনুস মিয়া উভয়েই মনির মিয়ার পুত্র এবং ইয়াছিন আহমদ ফিরোজ মিয়ার পুত্র। তাদের সবার বাড়ি ছাতক উপজেলার রহমতপুর গ্রামে, ০১ নং ইসলামপুর ইউনিয়নে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জনগণকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • সোমবার (সকাল ১০:২৫)
  • ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD