1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে স্বামী পরিত্যক্তা নারীকে জোরপূর্বক ধ*র্ষ*ণের অভিযোগ, থানায় মামলা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রবাসের মাটিতে সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ছাতকে ৮০ শতাংশ টিউবওয়েলে পানি নেই পানির জন্য গ্রামাঞ্চলে হাহাকার, জনজীবন বিপর্যস্ত ছাতক-এ অবৈধভাবে ১৫০ গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ছাতকে মসজিদের হিসাব নিয়ে র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষ নি’হ’ত ১ সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর মেধাবী ছাত্র সৃজন বর্মন স্নেহ ৩ বার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছাতক-এর জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা আদায় ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন সংরক্ষিত নারী আসনে আলোচনায় কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান

ছাতকে স্বামী পরিত্যক্তা নারীকে জোরপূর্বক ধ*র্ষ*ণের অভিযোগ, থানায় মামলা

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার দেখা
৮৪


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারীকে জোরপূর্বক ধ*র্ষ*ণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ি (লেবারপাড়া) এলাকায় একটি ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে বসবাস করেন ওই নারী। সম্প্রতি প্রতিপক্ষের সঙ্গে তার আত্মীয়-স্বজনদের একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে দুই যুবক তার বাসায় প্রবেশ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজহারে বলা হয়, অভিযুক্তরা প্রথমে তার ছোট ভাইকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাদের একজন ঘরের দরজা বন্ধ করে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার সময় ঘরে তার দুই সন্তানও উপস্থিত ছিল বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জোরপূর্বক ধর্ষণের অভিযোগ জানান। পরে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমজি মেডিকেল কলেজ হাসপাতাল এর ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আব্দুল জলিল বলেন, “প্রাথমিকভাবে ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে কিছু তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না এবং ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • সোমবার (সকাল ১১:৫৮)
  • ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD