1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
২৪ ঘণ্টার মধ্যেই ডাকাতির রহস্য উদঘাটনছাতকে দুই ডাকাত গ্রেফতার, উদ্ধার অস্ত্র-লুণ্ঠিত টাকা ছাতকে প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত ছাতকে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হাওরের দুঃসময়ে কৃষকের পাশে সরকার, সহায়তা বাড়ানোর আভাস সিলেটে দুর্যোগ প্রতিমন্ত্রীকে রিসিভ করলেন এমপি মিলন ছাতকে পৃথক অভিযানে ইয়াবাসহ ৭ আসামি গ্রেফতার পুলিশি তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল: ছাতকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ছিল ‘সাজানো নাটক’ সিলেট – সুনামগঞ্জ রোডে বাস-সিএনজি সংঘর্ষ: নিহত ২, আহত ৫-৭

ছাতকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা
৬৭

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতকে সর্বধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টায় ছাতক পৌরসভার রামকৃষ্ণ সেবাশ্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ছাতক উপজেলা শাখার উদ্যোগে এ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অশোক তালুকদার, আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও সদস্য, আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকর কুমার দাস, ১ম যুগ্ম আহ্বায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান রুলে ফ্রন্ট, সুনামগঞ্জ জেলা শাখা এবং রমাকান্ত দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সুনামগঞ্জ জেলা শাখা।

সভাপতিত্ব করেন রবীন্দ্র কুমার দাস, আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ছাতক উপজেলা শাখা।

এছাড়া উপস্থিত ছিলেন, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। বিপ্লব চন্দ্র পাল, মানিক আচার্য, মনজিদ ঘোষ, তূর্য্য রায়, সাগর সরকার, নুপুর দাস, শ্যামল দাস, সুধাংশু দে, শাওন আচার্য, সুব্রত চন্দ্র, প্রীজন্দ্র রায়, তপন পাল, রত্না মালাকার, কানু চক্রবর্তী, রণজিৎ পাল, তপু মালাকার, রণজিৎ দাস, জোমনা রানী পাল, অসীম পাল, গৌরাঙ্গ পাল, বিপ্লব দেবনাথসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। শেষে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
theme_bikroy

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৯:০৩)
  • ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD