1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে স্বতন্ত্র এমপি প্রার্থী জাহাঙ্গীর আলমের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতকে স্বতন্ত্র এমপি প্রার্থী জাহাঙ্গীর আলমের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ছাতক উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পান্ডার খালস্থ শ্যামলবাজারে চণ্ডী পুর গ্রামের বিশিষ্ট মূরব্বি তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাকির আমিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মহিবুর রহমান ওসমা, মোহাম্মদ আলী মিলন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, আমজাদ হোসেন প্রমুখ। পরে তিনি শ্যামল বাজারে ভোটারদের সাথে তাঁর সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।

প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, আমি পরিবর্তনের লক্ষ্য ও মানব সেবার ব্রত নিয়ে ভোটারদের আন্তরিকতায় খেটে খাওয়া মানুষের ভোটে বিজয়ী হতে প্রার্থী হয়েছি। ‘আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে আশাবাদী ।’

তিনি আরও বলেন, ‘বেকারত্ব দূর করতে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। আত্মপ্রত্যয়ী যুবকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।’

বেশিরভাগ রাস্তারই বেহাল দশা; জনগণের ভোগান্তি লাঘবে এসব রাস্তা সংস্কার করা এখন অত্যন্ত জরুরি,— বলেন তিনি।

এ সময় তিনি শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও জানান,

‘আমি জাবা মেডিকেলের মাধ্যমে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের ছয় লাখ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদি জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, তবে বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।’

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য ও মানবিক কর্মকাণ্ড বিবেচনায় তারা তার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করবেন। জাহাঙ্গীর আলম আরও বলেন এ অঞ্চলের কৃষক কৃষাণী দিন মজুর অবহেলিত পিছিয়ে পড়া লোকজন আমাকে পছন্দ করে তাই আমি নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (রাত ৩:২৫)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD