1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
স্বতন্ত্র এমপি পদ প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ। দোয়ারায় বোগলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের পথসভা। ছাতক ও দোরাবাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ। ছাতকে জাতীয় পার্টির প্রার্থীর গাড়িতে লাগানো নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ আজ পবিত্র লাইলাতুল বরাত” সবাইকে ছাতকের সংবাদ এর পক্ষ থেকে মোবারকবাদ নির্বাচনী সফরে বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির মিছিল ও পথ সভা অনুষ্ঠিত। ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন” বিপুল ভোটে বিজয়ী হতে হবে : কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতকে সুরমা নদীর ভাঙন থেকে মল্লিকপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন দোয়ারাবাজারে মোবাইল কোর্ট: অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা

স্বতন্ত্র এমপি পদ প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ।

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ক্লাব মাঠে শরীয়ত আলী তালুকদারের সভাপতিত্বে ও মো. ইসমাইল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমীর হোসেন মোল্লা, মোহাম্মদ আলী মিলন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, আমজাদ হোসেন প্রমুখ। পরে তিনি বাংলাবাজারে তাঁর সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।

প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, ‘আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘বেকারত্ব দূর করতে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। আত্মপ্রত্যয়ী যুবকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।’

বেশিরভাগ রাস্তারই বেহাল দশা; জনগণের ভোগান্তি লাঘবে এসব রাস্তা সংস্কার করা এখন অত্যন্ত জরুরি,— বলেন তিনি।

এ সময় তিনি শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও জানান,

‘আমি জাবা মেডিকেলের মাধ্যমে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের ছয় লাখ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদি জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, তবে বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।’

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য ও মানবিক কর্মকাণ্ড বিবেচনায় তারা তার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (রাত ১:২৬)
  • ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD