ছাতকের সংবাদ ডেক্স :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন— সুনামগঞ্জ-১ (ধর্মপাশা–জামালগঞ্জ) আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শাল্লা) আসনে কয়সর এম আহমদ, এবং সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে কলিম উদ্দিন আহমেদ মিলন। দলীয় সূত্রে জানা গেছে, বাকি দুইটি আসন—সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪—এ এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। খুব শিগগিরই এসব আসনেও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি। ঘোষণার পর থেকেই ঘোষিত প্রার্থীদের নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন...
২২
ছাতকের সংবাদ ডেক্স : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন—
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা–জামালগঞ্জ) আসনে আনিসুল হক,
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শাল্লা) আসনে কয়সর এম আহমদ,
এবং সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে কলিম উদ্দিন আহমেদ মিলন।
দলীয় সূত্রে জানা গেছে, বাকি দুইটি আসন—সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪—এ এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। খুব শিগগিরই এসব আসনেও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি।
ঘোষণার পর থেকেই ঘোষিত প্রার্থীদের নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলীয় নেতাকর্মীরা।
Leave a Reply