1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে চরমহল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত ইব্রাহিম আলী - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতকে চরমহল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত ইব্রাহিম আলী

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী হাজী ইব্রাহিম আলী। সম্প্রতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে তার নেতৃত্বে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ছাতক উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়নভিত্তিক আহ্বায়ক কমিটি গঠনের ধারাবাহিকতায় ওয়ার্ড পর্যায়েও সম্মেলনের মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে দলের নিবেদিতপ্রাণ ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত হাজী ইব্রাহিম আলীকে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মনোনীত করা হয়।

চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুসিয়ার আলী মেম্বার ও যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমদ স্বাক্ষরিত কমিটিতে ইব্রাহিম আলীর নাম অনুমোদিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তরুণ ও উদ্যমী এই নেতা দীর্ঘদিন ধরে এলাকায় দলের কার্যক্রম সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে চরমহল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

হাজী ইব্রাহিম আলী চরমহল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও জনপ্রিয় সমাজকর্মী হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দলের সাফল্য ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (রাত ৩:২৬)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD