ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা আসনের খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের দেয়াল ঘড়ি প্রতীকের স্বমর্থনে ছাতক শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মন্ডলী ভোগ মহল্লার লাল মসজিদ থেকে বাগবাড়ি মহল্লার জামে মসজিদ পর্যন্ত ও ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সাথে ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ- সভাপতি মাওলানা আকিক হোসাইন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ- সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই,সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদার, সহ- সাধারন সম্পাদক মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আসাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঞ্জুর রহমান চৌধুরী,পৌর যুব মজলিসের সভাপতি হাফিজ আবুল হোসেন ইনু, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, কামরুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ছালেহ আহমদ, ইয়াহইয়া খান মাহবুব, মাওলানা আইন উদ্দিন সুজন,মাওলানা আমির উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, হাফিজ হারুনুর রশিদ, হাফিজ আমির আলী প্রমূখ।গণসংযোগ কালে হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করতে খেলাফত মজলিসের নেতা কর্মি ও সকল শ্রেনী পেশার লোকজন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কাজ করছেন। গণসংযোগ শেষে বাগবাড়ি মহল্লাস্থ সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এ এস পি সার্কেল আব্দুল কাদেরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন