ছাতক এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত: ভবিষ্যৎ পরিকল্পনা ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন
ডেক্স রিপোর্ট :
ছাতক এডুকেশন ট্রাস্টের উদ্যোগে গতকাল এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সভাপতি জনাব আকতার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ তালুকদারের সঞ্চালনায় আয়োজিত সভাটি অত্যন্ত আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
সভায় ট্রাস্টের কোষাধ্যক্ষ রশিদ আহমদ বিগত সময়ের আর্থিক হিসাব ও আয়-ব্যয়ের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষা খাতে ট্রাস্টের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফজল উদ্দিন, নুরুল ইসলাম এমবিই, আশিকুর রহমান আশিক, রফিক হায়দার, সৈয়দ আমিরুল ইসলাম, ফারুক আহমদ, আরমান আলী, মাষ্টার মোসাহিদ আলী, Ex-কাউন্সিলর ও সহ-সভাপতি শাহ আলম, আবুল কালাম, আসকর আলী, জয়নাল আবেদীন, আতাউর রহমান আনচার, আব্দুল করিম খয়ের, আলি আহমদ, আবু সাঈদ লিলু, আফাজ উদ্দিন, এম এ শামিম, নোয়াব আলী, সেলিম, শাহীন খান, আব্দুল দয়াস, দিলাল আহমদ, মোজাহিদ, মাহবুবুর রহমান সুমন, আব্দুল মোমিন, কয়ছর ও মেহেদি প্রমুখ অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় বক্তারা ছাতক এডুকেশন ট্রাস্টের শিক্ষামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, প্রবাসী ও স্থানীয় শিক্ষানুরাগীদের সমন্বয়ে গঠিত এই ট্রাস্ট ছাতকের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাধারণ সভায় ভবিষ্যতে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্তও গৃহীত হয়।