ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে রুপালী লাইফ ইন্সুইরেন্স পিএলসি এর ব্যবসা পর্যালোচনা ও নতুন কর্মী বরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ রুপালী লাইফের কার্যালয়ে ছাতক শাখার ডিজিএম গোলাম মোস্তফা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির পরিচালক মাহিম রহমান জিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুল ইসলাম, কোম্পানির এসজিএম ও সিলেট বিভাগীয় প্রধান মর্তুজা মিয়া তালুকদার, বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংক সুনামগঞ্জ জেলা এটিএম ইনচার্জ নজরুল ইসলাম,ডিজিএম মাওলানা আব্দুস শহিদ, ছাতক অফিস ইনচার্জ রঞ্জু রহমান খান,এজিএম আব্দুল হান্নান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন বিএম মাওলানা জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির পরিচালক মাহিম রহমান জিম বলেন বীমা শিল্পকে বিকশিত করতে হলে তৃণমূল পর্যায়ের কর্মীরা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। কোম্পানিকে এগিয়ে নিতে হলে নতুন কর্মীর বিকল্প নেই। নতুন কর্মীদের সুযোগ সুবিধা ও উৎসাহ উদ্দীপনা দিয়ে কাছে টানতে হবে। তিনি আরও বলেন সিলেটে বীমা গ্রাহকদের প্রচুর সম্ভাবণা রয়েছে। মর্তুজা মিয়া তালুকদারের নেতৃত্বে সিলেট বিভাগ আবার গুরে দাড়াবে।গ্রাহক আর কর্মীদের আরও সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে।