ছাতকের সংবাদ ডেক্স ::
ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈনপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘চান্দর গোষ্ঠী যুবসমাজের’ উদ্যোগে ৪জন প্রবাসীকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার রাত ১১টায় লন্ডন প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির আঙিনায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত গোষ্ঠীর ‘দরিদ্র ফান্ডে’ প্রবাসীদের নিরলস সহযোগিতা ও অংশগ্রহণকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেয় চাঁন্দর গোষ্ঠী যুবসমাজ।
সংবর্ধিত প্রবাসীবৃন্দ হলেন, আনোয়ার হোসেন লন্ডন প্রবাসী,শিশুল মিয়া,সৌদি প্রবাসী,নূর আলী ডুবাই প্রবাসী,শামীম আহমদ, স্পেন প্রবাসী, এসময় উপস্থিত ছিলেন মঈনপুর গ্রামের চাঁন্দর গোষ্ঠীর প্রবীন মুরুব্বি, তুথু মিয়া,আরশ আলী,মহসিন মিয়া সহ যুব সমাজের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, চান্দর গোষ্ঠী যুবসমাজের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই ‘দরিদ্র ফান্ড’ পরিচালনায় প্রবাসীরা নিয়মিত অনুদান ও সহযোগিতা পাঠিয়ে মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এই অবদানকে স্মরণীয় করে রাখতে এবং অন্যদের উৎসাহিত করতেই এই ধারাবাহিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
দেশের উন্নয়নে ও এলাকার আর্তমানবতার সেবায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম। আগামীতেও এই ঐক্য ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।