ডেক্স রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সিনিয়র নেতৃবৃন্দসহ সকল স্তরের দলের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় ছাতক উপজেলা বিএনপির চলমান সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের রূপরেখা, এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

সভা শেষে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে ছবি তোলা এবং দলীয় সংহতি প্রকাশের দৃশ্য দেখা যায়। দলীয় ঐক্য ও সংগঠনকে সুসংহত করার লক্ষ্যে এই ধরনের সমন্বয়মূলক বৈঠকগুলোকে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

আহ্বায়ক কমিটির এক নেতা বলেন, “বিএনপির শক্তি হচ্ছে জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের একতা। আমরা মাঠে আছি, থাকব। নেতাকর্মীরা যেন সংগঠনের পতাকা উঁচু করে রাখেন, সে আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাতক উপজেলার বিএনপি সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করে তোলার লক্ষ্যে নিয়মিত এধরনের সভা-সমাবেশ চলছে।