ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় দিনব্যাপী কৃষি কার্যক্রমের অংশ হিসেবে মাঠ দিবস ও রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে আউশ ধানের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন, সরেজমিন উইং) ড. মোহাম্মদ জামাল উদ্দীন, অতিরিক্ত পরিচালক (সিলেট অঞ্চল) ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রকল্প পরিচালক রকিব উদ্দিন এবং উপপরিচালক (ডিএই, সুনামগঞ্জ) মো. ওমর ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলমসহ ছাতক উপজেলায় কর্মরত সকল উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে ধান রোপণের গুরুত্ব তুলে ধরা হয়। কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এ মাঠ দিবস কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক পদ্ধতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।