ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ১৯৯৫ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য পারিবারিক ও বন্ধুত্বের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ উবায়দুর রহমানের আয়োজনে উপজেলার তকিপুর এলাকায় তার নিজ বাড়িতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নানা আয়োজনে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। কর্মসূচির মধ্যে ছিল খেলাধুলা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বন্ধুত্বের স্মৃতিচারণ, পুরস্কার বিতরণী, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন ৯৫ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ মিলনমেলায় উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের আয়োজন বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি পারিবারিক সম্পর্ককে আরও সুসংহত করে এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করে।
মাস্টার আব্দুল বাসিতের পরিচালনায় ও হ্যাপী জান্নাতের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান এবং সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সুয়েবুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মহি উদ্দিন, আয়োজক উবায়দুর রহমান।
এছাড়াও ৯৫ ব্যাচের পক্ষে বক্তব্য দেন আনোয়ার হোসেন, রঞ্জিত দেব, শামিম আহমদ, মুনসুর উদ্দিন, অলিউর রহমান, আবুবক্কর রাজা, আনোয়ার পাশা নাসিম, শাকিল রহমান, খালেদুর রহমান, নারগিস জাহান নাদিরা ও মোহাম্মদ আব্দুল হাসিবসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক শহিদুল ইসলাম, আলখাছ আলী, মোজাম্মেল আলী, মোস্তাক আহমদ, আবু খালেদ, কবিরুল ইসলাম, আব্দুল মুক্তাদির,রফিকুল ইসলাম, রেজ্জাদ আহমদ, আমিরুল ইসলাম, আলাচ উদ্দিন, কমর উদ্দিন, কামরান আলী, ইকবাল হোসেন, নাজমা বেগম, বাসুদেব গোস্বামী, রজত চক্রবর্তী, মতিন জায়গীরদার, তাজুল ইসলাম, পাবেল আহমদ, দেলোয়ার হোসেন, ফয়েজ আহমদ, ফজলে রাব্বি চৌধুরী মাসুম, হাফিজ সিমেল, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, আব্দুল করিমসহ আরও অনেকে।
দিনব্যাপী এ মিলনমেলায় শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গজল ও সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বড়দের জন্য ছিল ‘বিষের বালিশ’ খেলা ও ক্যারাম প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
অতিথিদের জন্য ছিল মধ্যাহ্নভোজ, চা স্টলসহ নানা আপ্যায়নের ব্যবস্থা, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।