ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে নিয়মিত মারামারি মামলার ৩ জন, ধর্ষণ মামলার ১ জন এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৫ আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৬ তারিখে ছাতক থানার মামলা নং-২৬(০৪)২৬ এর এজাহারভুক্ত আসামি রায়হান উদ্দিন (৫৬), মো. নাঈম (১৯) ও মো. মাহফুজ মিয়া (১৮)-কে ইসলামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া মামলা নং-২৫(৪)২০২৬, জিআর-১০৭/২০২৬ এর আসামি আব্দুল কাদির (৪৩)-কে নোয়াড়াই ইউনিয়নের কুপিয়া এলাকা থেকে আটক করা হয়।
অপরদিকে দায়রা-২০১/২২, সিআর-৪১৬/২১ (ছাতক) মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. মহিবুর রহমানকে দোলারবাজার ইউনিয়নের চেলারচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।