ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ০৭ এপ্রিল মঙ্গলবার অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার এফআইআর নং-১৪, তারিখ ০৮ এপ্রিল ২০২৬, জিআর-৯৬/২০২৬, পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জুবায়ের আহমদ (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। তিনি খুরমা দক্ষিণ ইউনিয়নের হাতধলানী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যবাজার এলাকায় বসবাস করতেন।
থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।