ছাতকর সংবাদ ডেক্স ঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আর্ত মানবতার সেবায় বিদেশে বসবাসরত একঝাঁক তরুণ দেশের অসহায় দরিদ্র শতাদিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ মার্চ দুপুরে শহরের থানা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা জহির আহমদ। ফাউন্ডেশনের সদস্য মাওলানা আসাদ আহমদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা জামিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক প্রবাসী মোহাম্মদ ফখর উদ্দিন, সদস্য সাদিকুর রহমান, মাওলানা সাইদুর রহমান, আব্দুল হামিদ প্রমূখ।সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির আহমদ বলেন বিদেশে বসবাসরত তরুণদের কষ্টার্জিত অর্থে দেশের দরিদ্র মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে উদ্যোগ গ্রহন করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা তাদের এ সেবা মূলক কাজে সহযোগিতা করে যাব।আসুন সকলে মিলে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।রহমত মাগফেরাত ও নাজাতের মাসে।বেশি বেশি করে দান সদকা করি।তবেই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে।