ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক হাসপাতালের হলরুমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জলবায়ু পরিবর্তন প্রকল্পের অর্গানাইজার মাহমুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ড. আলা উদ্দিন, এরিয়া ম্যানেজার ওয়াসিম আকরাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক (চেচান সিবি), সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ, সভাপতি দিলোয়ার হোসাইন, সদস্য সচিব জুবায়ের আহমদ,সভাপতি রাসেল আহমদ, মিছবাহউল ইসলাম, হারান ধর, রীনা, আব্দুর রহমান, হাজিজুর রহমান, নুর মেম্বার, আমতর মেম্বার তানভীর হোসেন, কামরুল হাসান, জুবায়ের আহমদ, আবু তাহের, আবুল বশর, বদরুল আলম, আঃ হাদি, জাহিদ হোসাইন ও আশিকুল হকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যখাতে সম্ভাব্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে প্রস্তুত করা গেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো সম্ভব।
প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক সেশনের মধ্য দিয়ে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়।