ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ছাতক কিবরিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক ও এফবিসিসিআই’র জেনারেল বডি মেম্বার আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী।

ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সদস্য সাংবাদিক নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানটি সমিতির কর্মকর্তা আছাব উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ শামসুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, বিশিষ্ট রাজনীতিবিদ ফজলুর রহমান বকুল, আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, জসীমউদ্দিন সুমেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক পীর, অধ্যাপক হরিদাস রায় এবং ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান।

অনুষ্ঠানে লাইমস্টোন ব্যবসার উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকার অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ছাতকের লাইমস্টোন খাত দেশের শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে আরও গতিশীল করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।