ছাতকের সংবাদ ডেক্স :
চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নুরুজ্জামান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ বিকাল আনুমানিক ৫টার দিকে তিনি একটি গাড়ি দুর্ঘটনায় আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর স্থানীয় নেতাকর্মী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নুরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চরমহল্লা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার দ্রুত সুস্থতা কামনায় পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।