’এলাকাকে হাতের তালুর মতো চিনি, এমপি হলে দাবি নিয়ে আসতে হবে না’

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দোলারবাজারে অনুষ্ঠিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বিশিষ্ট মুরুব্বি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং উবায়দুল হক শাহীন ও জাবেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, আমি এমপি নির্বাচিত হলে ছাতক–দোয়ারাবাজারের কোনো দাবি নিয়ে আপনাদের আমার কাছে আসতে হবে না। এই জনপদকে আমি হাতের তালুর মতো চিনি। কোথায় কী উন্নয়ন প্রয়োজন, তা আমি নিজে থেকেই আপনাদের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন করবো।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে আপনাদের খাদিম হিসেবে নির্বাচন করেন, আপনাদের আমানতের কোনো খেয়ানত করবো না।

ছাতক–দোয়ারাবাজারে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার যথার্থ প্রতিফলন হিসেবেই তিনি নিজ জন্মস্থান দোলারবাজারের এই বিশাল সমাবেশের কথা উল্লেখ করেন। তিনি বলেন, জীবনে-মরণে আপনাদের সঙ্গেই থাকবো, আপনাদের সুখ দুঃখের সাথী হবো এবং আপনাদের সেবা করবো ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, শত ব্যস্ততার মাঝেও আমি আজ আপনাদের কাছে ছুটে এসেছি।
আগামীর বাংলাদেশে যারা মানুষকে সঠিক পথে নেতৃত্ব দিতে পারবেন, অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী তাঁদের মধ্যে অন্যতম।

ইউরোপীয় পার্লামেন্ট সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টকে স্পষ্টভাবে জানিয়েছি, আপনারা যদি উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার ও দুর্নীতিমুক্ত উন্নয়ন চান, তাহলে জামায়াতে ইসলামীর চেয়ে উত্তম বিকল্প নেই।

সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন,আপনারা যদি আপনাদের টাকার সঠিক ব্যবহার চান, তবে চোর ও দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না। আমানতের খেয়ানত দেশের সঙ্গে এবং জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শহীদদের সঙ্গেও বিশ্বাসঘাতকতার শামিল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও সাবেক এমপি প্রার্থী মাওলানা সাদিক সালীম, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা রমিজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন রশীদ, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ছাতক–দোয়ারাবাজারে ন্যায়নীতি, উন্নয়ন ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।