ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক পৌর খেলাফত মজলিসের উদ্যোগে এক নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ অস্থায়ী কার্যালয়ে খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ- সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সহ- সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন।এসময় সভায় উপস্থিত ছিলেন পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, পৌর যুব মজলিস নেতা হাফিজ আবুল হোসেন ইনু, আব্দুল হামিদ প্রমূখ।সভায় সভাপতির বক্তব্য মাওলানা জহির আহমদ বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের স্বমর্থনে ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করতে আন্তরিক ভাবে কাজ করে যেতে হবে। এছাড়া আগামী দিনে স্থানীয় নির্বাচন গুলোতে দলীয় প্রার্থী হিসেবে কাজ করতে আগ্রহী দের নিয়ে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিতে হবে এবং দলের মনোনীত সকল প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আরও মাঠে ঝাপিয়ে পড়তে হবে।