
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
খেলাফত মজলিস ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আবদুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট ফজর আলী, জেলা সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মইনুল হক, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি দীন মুহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান আহমদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক উমায়রুল ইসলাম লস্কর, দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন সাঈদ, ছাতক উপজেলা সহ-সভাপতি ক্বারী সালেহ আহমদ, প্রিন্সিপাল হাফেজ আবদুল হাই, হাফেজ আজিজুল হক, ইয়াহিয়া খান মাহবুব, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুন, সাবেক ছাত্রনেতা হাফেজ আবদুল হক, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে. এম. মুশাহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তহুর আহমদ নোমান, উপজেলা যুব মজলিস সভাপতি মাওলানা বিলাল আহমদ, পৌর সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, হাফেজ আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুর আহমদ মাসুম, দোয়ারাবাজার উপজেলা শাখার মাওলানা শাহরিয়ার নাজিম, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল লতিফ, বায়তুলমাল সম্পাদক হাফেজ শাহীন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিস ঘোষিত ৬ দফা বাস্তবায়ন সময়ের দাবি। এর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ ঘোষণা ও আইনী ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু, আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের সহযোগীদের অপরাধের বিচার নিশ্চিতকরণ, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতকরণ, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দ্রুত কার্যকর করা।
এসময় বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় খেলাফত মজলিসের ৬ দফা বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। তারা সরকারের প্রতি অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply