
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা আসনের খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের দেয়াল ঘড়ি প্রতীকের স্বমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। শনিবার দিন ব্যাপী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের নিজ এলাকা গোবিন্দগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সাথে ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, সিনিয়র সহ- সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই,সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আসাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঞ্জুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ছালেহ আহমদ, ইয়াহইয়া খান মাহবুব, মাওলানা আইন উদ্দিন সুজন,মাওলানা আমির উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, হাফিজ হারুনুর রশিদ, হাফিজ আমির আলী প্রমূখ।গণসংযোগ কালে হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন ইনসাফ ও ন্যায় প্রতিষ্টার জন্য খেলাফত মজলিস মনোনিত দেয়াল ঘড়ি প্রতীকে আমাকে ভোট দিলে একজন দক্ষ ও সচেতন নাগরিকের মতামত প্রতিষ্টিত হবে। বৈষম্য হীন সমাজ গঠনে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ির কোনো বিকল্প নেই।
Leave a Reply