
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), ছাতক, সুনামগঞ্জ।
সভায় দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।