
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) ছাতক থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন মোঃ সাবাজ আলী (৫৪)। তিনি উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (এফআইআর নং-২৩, তারিখ: ১৮ এপ্রিল ২০২৬) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।