
ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন নানশ্রী সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সম্প্রতি সংগঠনের সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এক বছর মেয়াদের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মো. খলিলুর রহমান-কে সভাপতি এবং আব্দুল মুত্তালিব-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ সভাপতি হিসেবে কাওছার আহমেদ চৌধুরী ও মির্জা সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক হিসেবে আবু সালেহ নোমান ও জাহিদুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ হিসেবে মির্জা বায়েজিদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহাব আহমেদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সোসাইটির কার্যক্রম আরও গতিশীল করা হবে। সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় নানশ্রী ও আশপাশের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন