1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির মিছিল ও পথ সভা অনুষ্ঠিত। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন। ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময় ছাতক-দোয়ারার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের আশ্বাস মিলনের ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। ছাতকে সোনালী বাংলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ । অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল ছাতকে গণভোটে হ্যাঁ প্রচারে জামায়াতের মাল্টিমিডিয়া প্রচার বাস লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচন করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন সাবেক কাউন্সিলর শাহ আলম বিএনপি’র ধানের শীষের প্রার্থী মিলনের কন্যার আবেগঘন ভোটের আহ্বান ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ।

ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির মিছিল ও পথ সভা অনুষ্ঠিত।

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার দেখা
১১০


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক পথ সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টারের সামনে এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতি সাধারণ সম্পাদক াজহির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ, দোয়ারা বাজার উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হেলালী,সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাতীয় পার্টির সদস্য মাহবুব আহমদ নিউটন।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জেলা জাতীয় পার্টি সদস্য জুবেদ আলী, দোবারা বাজার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, জাতীয় পার্টি নেতা মনির মিয়া, ফয়জুর রহমান, কালা মিয়া, হেলান উদ্দিন, লেচু মিয়া, আমজাদ হোসেন, আব্দুল গণি,চমক আলী প্রমূখ। জাতীয় পার্টির নেতা কর্মিরা একটি মিছিল শহর পদক্ষিন করে জাবা মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন ছাতক- দোয়ারার জাতীয় পার্টির নেতা কর্মিরা এখন ঐক্য বদ্ধ। লাঙ্গল প্রতীকের স্বমর্থনে এখন গণ জোয়ার সৃষ্টি হয়েছে। গ্রামীন জনগোষ্ঠীর অবহেলিত বঞ্চিত মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে না পেরে এখন লাঙ্গলের জন্য অপেক্ষা করছে।লাঙ্গল প্রতীকে আগামী ১২ ফেব্রোয়ারী ভোট দিয়ে সুনামগঞ্জ -৫ আসন উদ্ধার করে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সকাল ১০:১৪)
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD