1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন" বিপুল ভোটে বিজয়ী হতে হবে : কলিম উদ্দিন আহমেদ মিলন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন। ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময় ছাতক-দোয়ারার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের আশ্বাস মিলনের ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। ছাতকে সোনালী বাংলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ । অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল ছাতকে গণভোটে হ্যাঁ প্রচারে জামায়াতের মাল্টিমিডিয়া প্রচার বাস লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচন করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন সাবেক কাউন্সিলর শাহ আলম বিএনপি’র ধানের শীষের প্রার্থী মিলনের কন্যার আবেগঘন ভোটের আহ্বান ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ।

ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন” বিপুল ভোটে বিজয়ী হতে হবে : কলিম উদ্দিন আহমেদ মিলন

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার দেখা
oplus_0
১৪৩


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন বিপুল ভোটে বিজয়ী হতে হবে । তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং পরিবর্তনের প্রধান শক্তিও জনগণই।
১ ফেব্রুয়ারী রোববার বিকেল ৪টায় ছাতক জমিয়ত উপজেলার উদ্যোগে জাউয়াবাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলিম উদ্দিন মিলন বলেন, সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই সাধারণ মানুষ বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছেন। প্রতিদিনই প্রচার-প্রচারণা আরও জোরদার হচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার, ভোটাধিকার ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিএনপির রাজনীতির লক্ষ্য প্রতিহিংসা নয়; বরং নাগরিক অধিকার ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা।”


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন,
“ভোট দিতে হবে, ভোট পাহারা দিতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
৫ আগস্টের গণজাগরণের প্রসঙ্গ টেনে কলিম উদ্দিন মিলন বলেন, “যেভাবে সেদিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের ভবিষ্যৎও বাধাগ্রস্ত হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা জামিনুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা আলীনুর। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল রহমান, সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, শায়খ মাওলানা সামছুল ইসলাম, যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক ইবরাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আকমল হোসাইন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান,এনামুল হকসহ যুবদল, ছাত্রদল ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। পরিবর্তনের প্রত্যাশায় সাধারণ মানুষ বিএনপির প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সুনামগঞ্জ–৫ আসনে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেলেও ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন তার প্রচারণায় বারবার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন—পরিবর্তনের পক্ষে দাঁড়িয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সকাল ১০:০২)
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD