
ছাতকের সংবাদ ডেক্স :
ছাতক থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (রাত) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
আবুল লেইছ (৪২), পিতা: আব্দুল কাদির, গ্রাম: দিঘলী-চাকলপাড়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন এবং
মাসুদ রানা (৩৫), পিতা: মৃত রাশিদ আলী, গ্রাম: তকিপুর, একই ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ২৩(১)২৬ দায়ের করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।