
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী মাওলানা আলী আসগরকে সমর্থন জানিয়ে টেটিয়ারচর বাজার ও চরমহল্লা এলাকায় চলছে ব্যাপক নির্বাচনী প্রচারণা। ট্রাক মার্কা প্রতীকের পক্ষে প্রচারণা ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মানুষের মুখে হাসি, বুকভরা ভালবাসা ও উচ্ছ্বাসে ভরপুর আনন্দের জোয়ার বইছে পুরো এলাকায়।
১১ ডিসেম্বর বৃ্হস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চরমহল্লা ও টেটিয়ারচর বাজারে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় প্রতীক ‘ট্রাক’-এর সমর্থনে প্রচারণা পরিচালনা করেন। প্রচারণায় অংশ নেন স্থানীয় সমর্থক, তরুণ ভোটারসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এলাকাজুড়ে মাইকিং, লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় কাটান নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন,
“মাওলানা আলী আসগর একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক প্রার্থী। তিনি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৫ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের অগ্রগতি নিশ্চিত করবেন।”
প্রচারণা চলাকালীন বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও প্রবীণরা প্রার্থী ও ট্রাক প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন,
“এবার পরিবর্তনের সময়। আমরা উন্নয়ন চাই, নিরাপত্তা চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা চাই।”
গণ অধিকার পরিষদের নেতারা জানান, ধাপে ধাপে পুরো ছাতক-দোয়ারা জুড়ে ট্রাক মার্কার সমর্থনে প্রচারণা আরও জোরদার করা হবে।