1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জ-৫ আসনে মাওলানা আলী আসগর সমর্থনে টেটিয়ারচর বাজারে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
২৪ ঘণ্টার মধ্যেই ডাকাতির রহস্য উদঘাটনছাতকে দুই ডাকাত গ্রেফতার, উদ্ধার অস্ত্র-লুণ্ঠিত টাকা ছাতকে প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত ছাতকে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হাওরের দুঃসময়ে কৃষকের পাশে সরকার, সহায়তা বাড়ানোর আভাস সিলেটে দুর্যোগ প্রতিমন্ত্রীকে রিসিভ করলেন এমপি মিলন ছাতকে পৃথক অভিযানে ইয়াবাসহ ৭ আসামি গ্রেফতার পুলিশি তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল: ছাতকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ছিল ‘সাজানো নাটক’ সিলেট – সুনামগঞ্জ রোডে বাস-সিএনজি সংঘর্ষ: নিহত ২, আহত ৫-৭

সুনামগঞ্জ-৫ আসনে মাওলানা আলী আসগর সমর্থনে টেটিয়ারচর বাজারে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ বার দেখা
১১৯

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী মাওলানা আলী আসগরকে সমর্থন জানিয়ে টেটিয়ারচর বাজার ও চরমহল্লা এলাকায় চলছে ব্যাপক নির্বাচনী প্রচারণা। ট্রাক মার্কা প্রতীকের পক্ষে প্রচারণা ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মানুষের মুখে হাসি, বুকভরা ভালবাসা ও উচ্ছ্বাসে ভরপুর আনন্দের জোয়ার বইছে পুরো এলাকায়।

১১ ডিসেম্বর বৃ্‌হস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চরমহল্লা ও টেটিয়ারচর বাজারে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় প্রতীক ‘ট্রাক’-এর সমর্থনে প্রচারণা পরিচালনা করেন। প্রচারণায় অংশ নেন স্থানীয় সমর্থক, তরুণ ভোটারসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এলাকাজুড়ে মাইকিং, লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় কাটান নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন,
“মাওলানা আলী আসগর একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক প্রার্থী। তিনি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৫ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের অগ্রগতি নিশ্চিত করবেন।”

প্রচারণা চলাকালীন বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও প্রবীণরা প্রার্থী ও ট্রাক প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন,
“এবার পরিবর্তনের সময়। আমরা উন্নয়ন চাই, নিরাপত্তা চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা চাই।”

গণ অধিকার পরিষদের নেতারা জানান, ধাপে ধাপে পুরো ছাতক-দোয়ারা জুড়ে ট্রাক মার্কার সমর্থনে প্রচারণা আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
theme_bikroy

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৭:৫৫)
  • ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD