
জনপ্রতিনিধি, ব্র্যাক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সফল আয়োজন**
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক দিনব্যাপী ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আবু বকর ছিদ্দিক। তিনি উদ্বোধনী বক্তব্যে অভিবাসীদের নিরাপত্তা, বিদেশে অবস্থানকালীন সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং বিদেশফেরতদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরেন। বিদেশগামীরা যেন সঠিক তথ্য পায় এবং ভুয়া দালালের খপ্পরে না পড়ে—এই বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাস বন্ধু ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ও ইউপি-সদস্য অজিত কুমার দাশ
কর্মশালায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন—
ঝুমা চৌধুরী (সদস্য ১,২,৩)
স্বপ্না বেগম (সদস্য ৪,৫,৬)
পলি দে (সদস্য ৭,৮,৯)
মো. নাজমুল ইসলাম (সদস্য-১)
মুজাক্কির হুসেন (সদস্য-২)
দবির উদ্দিন (সদস্য-৩)
আজিজুর রহমান (সদস্য-৫)
অলক সামন্ত (সদস্য-৬)
আসতর আলী আমতর (সদস্য-৭)
মহিবুর রহমান তালুকদার (সদস্য-৮)
আশিক উদ্দিন কালাশাহ (সদস্য-৯)
সদস্যবৃন্দ তাঁদের আলোচনায় বিদেশগামী শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, দালালদের প্রতারণা রোধে ইউনিয়ন পরিষদের ভূমিকা, বিদেশফেরতদের আর্থ-সামাজিক পুনর্বাসন এবং বিভিন্ন সেবার তথ্য সহজভাবে প্রাপ্তির বিষয়ে মতামত তুলে ধরেন।
প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদের অংশগ্রহণ
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—
ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফুলেন সূত্রধর
হিসাব সহকারী অসীম দাস
উদ্যোক্তা আব্দুল হামিদ
তাঁরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা, অনলাইন তথ্যভাণ্ডার এবং বিদেশফেরতদের জন্য প্রাপ্ত সরকারি/বেসরকারি সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত ধারণা দেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন-এর SSER সুনামগঞ্জের কর্মকর্তা মো. অনিক শেখ। তিনি নিরাপদ অভিবাসনের ধাপসমূহ, ভিসা যাচাই, বৈধ রিক্রুটিং এজেন্সির তথ্য, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, বিদেশে শ্রমিকদের অধিকার ও আইনি সহায়তা বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।
প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগম বিদেশফেরত শ্রমিকদের পুনরেকত্রীকরণ, মানসিক স্বাস্থ্য সহায়তা, পারিবারিক সম্প্রীতি এবং ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সামাজিক অবস্থান ফিরিয়ে আনার বিষয়ে দিকনির্দেশনা দেন।
কর্মশালায় অংশগ্রহণ করেন ছাতক উপজেলার গণ অধিকার পরিষদের সভাপতি মো. আজহার আলী। তাঁর বক্তব্যে তিনি অভিবাসীদের দুঃখ-যন্ত্রণা এবং সমাজে ফিরে আসার সংগ্রামের কথা উল্লেখ করেন। তিনি কবিতার ছন্দে বলেন—
“দুঃখরে তুই বুকের মাঝে
বসত করে রাগ,
চাইনা কারো করুনার হাত
আমায় ছুয়ে থাক
তুই মনেই পড়ে থাক!”
তিনি বলেন, বিদেশফেরত কর্মীরা যেন অবহেলার শিকার না হন এবং তাঁদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করতে হবে।
দিনব্যাপী এই কর্মশালায় নিরাপদ অভিবাসনের সঠিক প্রক্রিয়া, মানবপাচার প্রতিরোধ, প্রয়োজনীয় আইনি সহায়তা, রেমিট্যান্স ব্যবস্থাপনা, বিদেশফেরত শ্রমিকদের সামাজিক পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র ব্যবসায় উদ্যোক্তা হবার সুযোগসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।
বক্তারা বলেন, সঠিক তথ্যের অভাবেই অধিকাংশ অভিবাসনজটিলতা তৈরি হয়। তাই ইউনিয়ন পর্যায়ে নিয়মিত সচেতনতা কর্মসূচি, তথ্য সেবা কেন্দ্রের সক্রিয় ভূমিকা এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।
কর্মশালার শেষাংশে অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসন কার্যক্রমকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।