
ছাতকের সংবাদ ডেক্স ঃ
ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ছাত্র–নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ছাতক–দোয়ারাবাজার এলাকার উন্নয়ন, শান্তি–শৃঙ্খলা ও জাতীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়ে বক্তারা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।
সমাবেশের প্রধান অতিথি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক–দোয়ারাবাজার আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেন, “আমরা সকলের কাছে দাড়ি পাল্লায় ভোট চাই। জনগণের সার্বিক সহযোগিতায় নির্বাচিত হলে এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো চাঁদাবাজি ও সন্ত্রাসের স্থান থাকবে না। জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
প্রধান বক্তার বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি আবু সাদেক কায়েম বলেন, “দেশের রাজনীতি দেশের মাটিতেই করতে হবে। বিদেশে বসে রাজনীতি করার যুগ শেষ। জামায়াতে ইসলামী দেশের মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও উন্নয়ন চিন্তা নিয়ে কাজ করে।” তিনি আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান এবং বলেন দেশের যুবসমাজ জেগে উঠেছে, তাদের আর কোনো অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং পরিচালনা করেন ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আলম উদ্দিন, ছাত্র নেতা শাহীনুর রহমান, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ওবায়দুল হক শাহিন, সাবেক ছাত্র নেতা সৈয়দ মুনসুর আলী, ফারহান শাহরিয়ার তুহিন, ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম ও উপজেলা উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
সমাবেশে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।