
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্টে আয়োজিত এ সমাবেশে অপরাধ দমনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
সমাবেশের আয়োজন করেন এসআই (নিঃ) আখতারুজ্জামান, এসআই (নিঃ) মোঃ রোমেন মিয়া ও এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ খুরমা ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আজিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রঞ্জন কুমার ঘোষ। এছাড়া বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জাহাঙ্গীর আলম, হীরা মিয়া, হাফিজ আনসার উদ্দিন ও ইউপি সদস্যা পলি দে।

বক্তারা বলেন, “বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত হলে সমাজ থেকে চুরি, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ সহজেই প্রতিরোধ করা সম্ভব।”
এ সময় ওসি মোঃ শফিকুল ইসলাম খানকে এলাকাবাসী ধন্যবাদ জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।