সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি আদায়ে বিকেলে বৈঠক
Update Time :
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
১৬৫
বার দেখা
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি আদায়ে বিকেলে বৈঠক
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি আদায়ে বিকেলে বৈঠক ডেক্স রিপোর্ট :সিলেটে জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে চলমান পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম কেন্দ্রীয় নেতাদের পরামর্শে এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: পাথর ও বালু মহাল খুলে দেওয়া, ফিটনেস সার্টিফিকেট প্রদানে বাধা দূর, স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল, ভাঙচুর ও ক্ষতিপূরণ প্রদান এবং চালকদের হয়রানি বন্ধ। ইতিমধ্যে দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া। দাবি আদায়ের বিষয়ে...
৯
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি আদায়ে বিকেলে বৈঠক
ডেক্স রিপোর্ট : সিলেটে জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে চলমান পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম কেন্দ্রীয় নেতাদের পরামর্শে এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: পাথর ও বালু মহাল খুলে দেওয়া, ফিটনেস সার্টিফিকেট প্রদানে বাধা দূর, স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল, ভাঙচুর ও ক্ষতিপূরণ প্রদান এবং চালকদের হয়রানি বন্ধ।
ইতিমধ্যে দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া। দাবি আদায়ের বিষয়ে মঙ্গলবার বিকেল তিনটায় চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
Leave a Reply