1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ। দোয়ারায় বোগলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের পথসভা। ছাতক ও দোরাবাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ। ছাতকে জাতীয় পার্টির প্রার্থীর গাড়িতে লাগানো নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ আজ পবিত্র লাইলাতুল বরাত” সবাইকে ছাতকের সংবাদ এর পক্ষ থেকে মোবারকবাদ নির্বাচনী সফরে বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির মিছিল ও পথ সভা অনুষ্ঠিত। ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন” বিপুল ভোটে বিজয়ী হতে হবে : কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতকে সুরমা নদীর ভাঙন থেকে মল্লিকপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন দোয়ারাবাজারে মোবাইল কোর্ট: অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা

ছাতকে “ভোক্তা অধিকার (CCS)” পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩১৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে “ভোক্তা অধিকার (CCS)” উদ্যোগে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৯শে জুলাই শনিবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জে একটি সুপার মার্কেটের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত CCS সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের পরিচিতি পর্ব শেষে ভোক্তাদের সচেতনতা, অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার, ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় CCS দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ছাতকে সংগঠনটির কার্যক্রম নবযাত্রা শুরু করলেও, তা ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।

“সচেতন ভোক্তা, সুশৃঙ্খল বাজার – অধিকার রক্ষায় সচেতন হই” এই মূলমন্ত্র সামনে রেখে CCS ছাতক শাখা আগামী দিনে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও পদযাত্রা আয়োজন করবে বলে সভায় জানানো হয়।

এছাড়াও, সভায় আগামীর পরিকল্পনা অনুযায়ী একটি তিন সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির মূল লক্ষ্য হবে পরিচিতি সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে কাজ করে CCS কে এগিয়ে নিয়ে যাওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (রাত ১২:৩৪)
  • ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD