
ছাতকের সংবাদ ডেক্স :
ইসলামী যুব মজলিস ছাতক পৌর শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণগঠন ও দায়িত্বশীল সম্মেলন শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ছাতক শহরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি হাফিজ আবুল হুসেন ইনুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হুসেইনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মাওলানা মেরাজুল হক।
দায়িত্বশীল নির্বাচন পরিচালনা করেন ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও নির্বাচন কমিশনার মো. মুশাহিদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন এবং জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা সানোয়ার হোসেন প্রমুখ।
নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন:
সভাপতি: হাফিজ আবুল হুসেন ইনু
সহ-সভাপতি: বদরুল ইসলাম
সাধারণ সম্পাদক: মাওলানা জুবায়ের আহমদ
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা মেরাজুল হক
সাংগঠনিক সম্পাদক: মাওলানা মনোয়ার হুসেন
সহ-সাংগঠনিক সম্পাদক: ইসমাইল হুসেন মুবিন
বায়তুল মাল সম্পাদক: আব্দুল হামিদ
প্রচার সম্পাদক: নাজমুল হুসেন
সদস্য: মাওলানা আখতার হুসেন, মাওলানা দিলোয়ার হুসেন
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আগামীর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply